ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাবুনগরীর ব্যক্তিগত সহকারীর চারদিনের রিমান্ড মঞ্জুর

নাশকতার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২২ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।


চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আফজারুল হক টুটুল বলেন, হাটহাজারীতে হেফাজতে ইসলামের নাশকতার মামলায় আদালতে ইনামুল হাসান ফারুকীর ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ইনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি ফারুকী। এছাড়া হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑